সারাদেশ

মাদারীপুরে ঋণের চাপে যুবকের আত্মহত্যা

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ মাদারীপুরে ঋণের চাপ সহ্য করতে না পেরে হাসান ফকির (২৫) নামে এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলা খোয়াজপুর ইউনিয়নের চরখোয়াজপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসান একই এলাকার আলী ফকিরের ছেলে।
হাসপাতাল ও পরিবারের সূত্রে জানা যায়, হাসান ফকির সকালে বিদ্যাবাগীস বাজারে কাজ শেষে বাড়িতে ফিরে হাত-মুখ ধোয়ার জন্য বাথরুমে যান। পরে পরিবারের সদস্যরা দেখতে পান, তিনি বাথরুমের টিনের ছাউনির কাঠের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছেন। দ্রুত তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনদের দাবি, হাসান ফকির বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়েছিলেন। দীর্ঘদিন ধরে ঋণের চাপ ও পারিবারিক কলহের কারণে তিনি মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। এসব কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন
নিহত হাসান ফকিরের স্ত্রী শিউলি বেগম বলেন, বিভিন্ন সংস্থা থেকে কিস্তি ও মানুষের কাছ থেকে সুদের টাকা নিয়েছে ছিল। মানুষের কাছে যা টাকা নিয়েছে তা আয়ের চেয়ে বেশি। প্রতিনিয়ত সুদের টাকা জন্য মানুষ বাড়িতে আসে এবং কিস্তিআালারা বাড়িতে আসে এজন্য অনেক চাপ আসতো। কিন্ত কিসের জন্য সে মারা গেছে আমরা জানি না।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন, এ বিষয় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,