সারাদেশ

শাহরাস্তিতে অতিরিক্ত অর্থ আদায়: চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ অবরুদ্ধ ও তালাবদ্ধ

এইচ এ বাবলু।।
 চাঁদপুরের শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে আলিম পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। এ সময় তারা অধ্যক্ষকে তার অফিস কক্ষে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে অবরুদ্ধ করে রাখে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। তাদের দাবিগুলো বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অধ্যক্ষকে অবমুক্ত করে।
শিক্ষার্থীদের অভিযোগ, আলিম পরীক্ষার্থীদের কাছ থেকে এডমিট কার্ডের নামে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে। এছাড়া শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, প্রতিষ্ঠানের বিভিন্ন তহবিলের অর্থ আত্মসাৎ এবং প্রশাসনিক নানা অনিয়মের অভিযোগ এনে তারা অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন।
ঘটনার পর বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অধ্যক্ষকে তার কার্যালয়ে ডেকে পাঠান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বিষয়টি জানার পর অধ্যক্ষকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি স্বীকার করেছেন। আপাতত এডমিট কার্ডের নামে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। বর্তমানে আলিম পরীক্ষা চলমান থাকায় পরীক্ষা শেষে অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে অধ্যক্ষ মো. বেলাল হোসেন বলেন, “উপজেলার বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষদের মতামতের ভিত্তিতে প্রতি পরীক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত ২০০ টাকা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কারণ, কিছু পরীক্ষার্থী অনিয়মিত থাকায় নির্ধারিত অর্থ পরিশোধ করে না এবং কিছু অস্বচ্ছল পরীক্ষার্থীর পুরো অর্থ পরিশোধের সামর্থ্য থাকে না। সে কারণেই অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছিল। যাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে, তাদের টাকা ফেরত দেওয়া হবে। তবে আমার বিরুদ্ধে আনা অন্যান্য অভিযোগ মিথ্যা, বানোয়াট।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,