সারাদেশ

পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন ভিডিও প্রকাশের প্রতিবাদে  সনাতনীদের বিক্ষোভ মিছিল 

একেএম বজলুর রহমান, পঞ্চগড়

পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড় -২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সনাতনীদের জড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টের উদ্দেশ্যে মিথ্যা ভিত্তিহীন বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচার ও চরিত্র হননের জঘন্য অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে।

বিক্ষোভ মিছিল শেষে শেরেবাংলা পার্কের সামনে বিজয় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার সাধারন সম্পাদক অন্ন প্রসাদ রায়, পঞ্চগড় জেলা ক্ষত্রিয় সমিতির সাধারন সম্পাদক ও দেবীগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক সাংবাদিক হরিশ রায়, বোদা উপজেলার পাচঁপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার রায়, দিপ্তী রানী রায় ও কল্পনা রানী রায় নামের দুই সনাতনী ধর্মালম্বী মহিলা।
পঞ্চগড়ের সকল সকল সনাতনী ধর্মালম্বীরা বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে তারা পঞ্চগড় প্রেসক্লাবে এসে সাংবাদিকদের ব্রিফিং করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড় -২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের সাথে সনাতনী ধর্মালম্বীদের ভালো সম্পর্ক থাকার কারনে বিপক্ষ দলের লোকজন সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে। প্রতিমন্ত্রী আমাদের সনাতনী ধর্মালম্বীদেরকে মনের দিক দিয়ে আগলে রেখেছেন। আমরা মিশে মিশে চলতে চাই থাকতে চাই। এটা বিরোধী পক্ষের কারো সহ্য হচ্ছে না। আপনারা পরিবর্তন হন সংশোধন হন। কারো নামে মিথ্যা অপবাদ দিবেন না, কারো ভিডিও প্রকাশ করে সম্মানহানী করবেন না। কম্পিউটারের যুগে এখন অনেক কিছু করা যায়। এটা সবাই জানে ভুয়া এই ভিডিওটি সম্মান নষ্ট করার জন্য ফেসবুকের মাধ্যমে পোস্ট করা হয়েছে। ডিসেন্টের প্রতিবেদনে বলা হয়েছে অমুসলিম মেয়ে। তার মানে সনাতনীদের ইন্গিত করা হয়েছে। সনাতনীদের জড়িয়ে প্রতিমন্ত্রীকে হেয় করার জন্য অপপ্রচার করা হচ্ছে। আমরা চক্রান্তকারীদের বিচার চাই। নিন্দা জানাই। খুজে বের আইনের আওতায় আনা হোক।
বিক্ষোভ মিছিলে কয়েক শতাধিক সনাতনী ধর্মালম্বী নারী পুরুষ অংশ নেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,