সারাদেশ

জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই  গনহত্যার বিচারের দাবীতে  সদরপুরে জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই গনহত্যার বিচারের দাবীতে,বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ফরিদপুরের সদরপুর উপজেলায় জামায়াত ইসলামীর বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার সময় উপজেলার মসজিদ প্রাংগন থেকে মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে কলেজ মোড়ে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়। এতে জামায়াত ইসলামীর বিভিন্ন নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত  পথসভায় বক্তব্য জামায়াত ইসলামী সদরপুর উপজেলার আমীর দেলোয়ার হোসেন হাওলাদার, শ্রমিক কল্যান ফেডারশনের সভাপতি মোঃ শাহ আলম, জামায়াত নেতা রফিকুল ইসলাম পান্নু মৃধা সহ আরো অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট গনঅভ্যুত্থানে  ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে কিন্ত রাস্ট্র কাঠামোর কোন পরিবর্তন হয়নি। আজ জুলাই গনভোট বাস্তবায়নে টালবাহানা শুরু হয়েছে। ১৮ কোটি মানুষের গন রায় কে উপেক্ষা করার চেস্টা চলছে, কিন্ত বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মীরা বেচে থাকতে জুলাই সনদকে উপেক্ষা করার কোন সুযোগ নাই। প্রয়োজনে আবার রক্ত দিব কিন্ত জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই গনহত্যার বিচার এই বাংলার মাটিতে হবেই ইনশাল্লাহ।
বক্তারা আরো বলেন, যাদের রক্তের বিনিময়ে আজ বিএনপি সরকার ক্ষমতায় এসেছে আজ তারা অবহেলিত। আজ সংসদে বৈষম্য চলছে, রাজপথে বৈষম্য চলছে, অফিস আদালতে বৈষম্য চলছে। এই বৈষম্যের অবসানের জন্য ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলন হয়েছিল, কিন্ত কোন বৈষম্যেরই অবসান হয় নাই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,