সারাদেশ

আদমদীঘিতে হিন্দু মহিলার শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেপ্তার

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধ
বগুড়া জেলার আদমদীঘি উপজেলার রামপুরা গ্রামে এক হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মাসুদ দেওয়ান নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মাসুদ আলী দেওয়ান (৩২) উপজেলার রামপুরা গ্রামের মৃত আক্কাছ আলী দেওয়ানের ছেলে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দিবাগত রাতে উপজেলার রামপুরা গ্রামে ৩৮ বছর বয়সী এক হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা করে একই গ্রামের মাসুদ দেওয়ান। ওই গৃহবধূর স্বামী রাত ৩ টায় মাছ ধরতে বাড়ি থেকে বেরুলে তিনিও তার সাথে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বাড়ির পাশে ওঁৎ পেতে থাকা মাসুদ দেওয়ান আকষ্মিকভাবে ওই গৃহবধূকে ঝাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন। গৃহবধূর চিৎকারে তার স্বামীসহ প্রতিবেশিরা দৌড়ে এসে মাসুদ দেওয়ানকে ধরে ফেলেন। মাসুদ দেওয়ান পাশের পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করে। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে বুধবার রাতেই অভিযুক্ত মাসুদ দেওয়ানকে রামপুরা গ্রাম থেকে গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,