লক্ষীছড়িতে মৃত ভিডিপি সদস্যের পরিবারকে সেনাবাহিনীর সহায়তা
মোহাম্মদ রানা
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় মৃত ভিডিপি সদস্য মো. আব্দুল হান্নানের পরিবারের পাশে দাঁড়িয়েছে লক্ষীছড়ি জোন। পরিবারের আর্থিক ও দৈনন্দিন প্রয়োজনের কথা বিবেচনা করে জোনের পক্ষ থেকে প্রয়োজনীয় সামগ্রী ও অনুদান প্রদান করা হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ময়ূরখীল এলাকায় এ সহায়তা প্রদান করা হয়। ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, লক্ষীছড়ি জোন কমান্ডারের নির্দেশনায় জোনের অ্যাডজুটেন্ট বিএ-১১৪২৭ ক্যাপ্টেন মোহাম্মদ ইমরান খলিলের উপস্থিতিতে মৃত ভিডিপি সদস্য মো. আব্দুল হান্নানের পরিবারের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুদান হিসেবে পরিবারের জন্য একটি সেলাই মেশিন, একটি থ্রি-পিস, একটি শাড়ি, একটি বোরকার ওড়না, এক কেজি মুড়ি, এক কেজি চিড়া, এক কেজি চিনি ও দুই লিটার পানি প্রদান করা হয়।
এ সময় পরিবারের সদস্যদের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।
স্থানীয়রা জানান, অসহায় ও অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।





