আদমদীঘি থানা পুলিশের রাজকীয় বিদায়
আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধ
বগুড়া জেলার আদমদীঘি থানায় কর্মরত পুলিশ কনেষ্টবল রফিকুল ইসলাম খন্দকারের চাকুরীতে অবসর জনিত কারণে তাঁকে রাজকীয় বিদায় সংবর্ধনা দিয়েছে আদমদীঘি থানা পুলিশ।
আজ (৮ আগষ্ট) রোজ শনিবার দুপুরে আদমদীঘি থানা পুলিশের পক্ষ থেকে সরকারী গাড়ী সজ্জিত করে তাঁকে ওই গাড়ীতে বসিয়ে থানা হতে তাঁর নিজ বাড়ি পার্শ্ববর্তী দুপচাঁচিয়া উপজেলার উনাহাত সিংড়া গ্রামে পৌঁছে দেওয়া হয়েছে। এর আগে তাঁকে থানা চত্ত্বরে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার আসিফ হোসেন। পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শহিদুল ইসলাম, উপ-পরিদর্শক আব্দুর রহমান, সহকারী উপ-পরিদর্শক হাবিবুর রহমান হাবিব, কনেষ্টবল আনোয়ার হোসেন ও বিদায়ী কনেষ্টবল রফিকুল ইসলাম খন্দকারসহ অন্যান্য পুলিশ সদস্যগণ। অনুষ্ঠানে বিদায়ী কনেষ্টবল রফিকুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদাণ করা হয়।
অবসরজনিত বিদায়ী পুলিশ সদস্য সম্পর্কে
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন, বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার উনাহাত সিংড়া গ্রামের মৃত মোশাররফ হোসেন খন্দকারের ছেলে রফিকুল ইসলাম খন্দকার ১৯৮৮ সালে পুলিশের কনেষ্টবল হিসাবে চাকুরীতে যোগদান করেন। এরপর টাঙ্গাইল মহেরা ও রাজশাহীর সারদা পুলিশ প্রশিক্ষণ একাডেমিতে প্রশিক্ষণ শেষ করে ঢাকা ডিএমপিতে যোগদান করেন। তিনি দীর্ঘ ৩৯ বছর থানাসহ দেশের বিভিন্ন পুলিশ ক্যাম্পে সুনামের সাথে চাকুরী করার পর ২০২৫ সালে তিনি আদমদীঘি থানায় যোগদান করেন। এখানেও সুনামের সাথে কর্তব্য পালন শেষে ২০২৬ সালের ১ আগষ্ট তিনি চাকুরী থেকে অবসর গ্রহন করেণ। আজ শনিবার তাঁকে আদমদীঘি থানা পক্ষ থেকে অবসর জনিত বিদায় সংবর্ধনা দেয়ার পর থানার সরকারি গাড়ীতে করে তাঁর নিজ বাড়ীতে পৌঁছে দেওয়া হয়েছে।





