সারাদেশ

জাতির মেরুদণ্ড সোজা রাখতে শিক্ষকদের প্রচেষ্টায় নির্ভর করবে-এমপি জাহান্দার

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ শিক্ষার উন্নয়ন ছাড়া একটি দেশের বা এলাকার টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই হবে না, তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তুলতে হবে।”আপনারা শিক্ষকরা যেভাবে সংসারের দ্বায়িত্ব পালন করেন,  সেভাবেই শিক্ষার্থীদের দ্বায়িত্ব পালন করবেন বলে মন্তব্য করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া। শনিবার (৮ আগস্ট) দুপুরে রাজৈর উপজেলা পরিষদের অডিটোরিয়াম হল রুমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১৮০ দিনের বাস্তবায়ন কর্মসূচির অংশ হিসেবে নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ও মাদার্স কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি আরো বলেন, আপনারা শিক্ষকরা একটা ছোট শিশুকে শিক্ষার মাধ্যমে মানুষ করেছেন। মা বাবা সন্তান জন্ম দেয় আর শিক্ষিত করেন আপনারা। জাতির মেরুদণ্ড সোজা হবে না বাকা হবে সেটা নির্ভর করে আপনাদের প্রচেষ্টা আপনাদের প্রচেষ্টার উপর। সেই জায়গায় যদি ব্যার্থ হয়ে থাকি বা থাকেন তাহলে আগামী দিনের রাষ্ট্র মেরামত তো দূরের কথা রাষ্ট্র কিন্তু ভেঙে পড়বে। তাই আমাদের সকলের ঐক্য হয়ে কাজ করলে মেরামত করা সম্ভব।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী বলেন, শিক্ষার্থীর ভালো ফলাফলের পেছনে শিক্ষক ও অভিভাবক উভয়ের ভূমিকা রয়েছে। বিদ্যালয়ের সঙ্গে অভিভাবকদের যোগাযোগ বাড়াতে হবে। কোনো শিক্ষার্থী পড়াশোনায় পিছিয়ে পড়লে তার কারণ চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। একটি শিশুর ভবিষ্যৎ গঠনে বিদ্যালয় ও পরিবার দুই জায়গারই সমান গুরুত্ব রয়েছে। তাই অভিভাবকদের বিদ্যালয়ের কার্যক্রমে আরও সম্পৃক্ত করতে হবে।”
সভাপতির বক্তব্যে রাজৈর উপজেলা নির্বাহী অফিসার রোকসানা খাইরুন নেছা বলেন, সরকারের ১৮০ দিনের বাস্তবায়ন কর্মসূচির লক্ষ্য অর্জনে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করবে।“শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন শুধু সরকারের একার দায়িত্ব নয়। শিক্ষক, অভিভাবক, ব্যবস্থাপনা কমিটি ও স্থানীয় প্রশাসন একসঙ্গে কাজ করলেই একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করা সম্ভব।”
রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা খাইরুন নেছার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী, রাজৈর থানার ওসি তদন্ত কুতুবউদ্দিন আহমেদ, রাজৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লেবু কাজি। এবং সভায় রাজৈর উপজেলার ১৩৮টি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটি সভাপতি ও মাদার্স কমিটির সদস্যরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের জন্য মানসম্মত শিক্ষা, নিরাপদ পরিবেশ ও নৈতিক মূল্যবোধের চর্চা নিশ্চিত করা এখন সময়ের দাবি। এ লক্ষ্য অর্জনে শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার ও প্রশাসনের মধ্যে সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,