সারাদেশ

সিরাজগঞ্জে ১৯৫৮ পিস ইয়াবাসহ কুমিল্লার শীর্ষ মাদক কারবারি মোস্তাক গ্রেপ্তার

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৯৫৮ পিস ইয়াবাট্যাবলেটসহ মো. মোস্তাক আহমেদ (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২।
রবিবার (৯ আগস্ট) দুপুরে লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর তাবলীজ তাজওয়ার শরীফ ।
আজ রাত ৩টা ৪৫ মিনিটে সলঙ্গা থানাধীন হোটেল নিউ মায়ের আঁচলের বিপরীত পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোস্তাক আহমেদ কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানার ১৮ নম্বর ওয়ার্ডের কাটাবিল এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। কুমিল্লা জেলার শীর্ষ মাদক কারবারি।
আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায়, সে দীর্ঘদিন ধরে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কুমিল্লা থেকে সংগ্রহ করে নিজ হেফাজতে রাখত। পরবর্তীতে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় তা কেনাবেচা করে আসছিল।
র‌্যাব-১২, সিরাজগঞ্জ সদর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,