পঞ্চগড়ে আন্তর্জাতিক যুব দিবসে যুব প্রতিনিধি সমাবেশ
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ে আন্তর্জাতিক যুব দিবসে যুব প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১২ জুলাই মঙ্গলবার সকালে পঞ্চগড় মডেল স্কুল এন্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত যুব প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মশলিশে শুরা সদস্য ও পঞ্চগড় জেলা আমীর মাওলানা ইকবাল হোসাইন।
প্রতিনিধি সমাবেশ শুরুতেই স্বাগত বক্তব্য দেন শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সভাপতি ও জেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারী আবুল বাশার বসুনিয়া।
বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আশরাফুল আলম।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন হাড়িভাষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য সাইয়েদ নূর ই আলম, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি রাসেদ ইসলাম।
যুব সেলের সভাপতি পঞ্চগড় জেলা সভাপতি ও পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান সভাপতিত্ব করেন ও সমাপনী বক্তব্য দেন।
যুব সেলের পঞ্চগড় জেলার সদস্য সচিব ফরহাদ হোসাইনের সঞ্চালনায় যুব সেলের প্রতিনিধিরা যুব সমাবেশে উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।





