কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড
মারুফ হাসান (কালীগঞ্জ) গাজীপুর :
গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনটি পৃথক মামলায় তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ আগস্ট) কালীগঞ্জ উপজেলার হরিদেবপুর, পুন্নারটেক ও টেক মানিকপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয় । এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল-আমিন হালদার ।
আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ইয়াবা সেবনের দায়ে উপজেলাধীন তুমুলিয়ার পান্নার টেক এলাকার মৃত: এস এম ফিরোজ মিয়ার ছেলে নজরুল ইসলাম (৪৭) কে ১০ দিন, মুক্তারপুরের হরিদেবপুর এলাকার মৃত: আব্দুল গনির ছেলে মোহাম্মদ কাসেম (২৯) কে ৩ মাস এবং তুমুলিয়ার টেক মানিকপুর এলাকার সুলতান মোল্লার ছেলে মোক্তার মোল্লা (৩৫) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড সহ তিনটি মামলায় প্রত্যেককে ১০০ টাকা করে মোট ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে ।
এ সময় অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার এসআই মিজানুর রহমান ও বেঞ্চ সহকারী হিসেবে সাথে ছিলেন মাহবুবুল ইসলাম ।





