সারাদেশ

পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ পঞ্চগড় সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ের আধুনিক সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন।
১৩ আগষ্ট বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারী স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা হতে পত্র ইস্যু করা হয়েছে।
পঞ্চগড় জেলা ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন রনিক বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ফরহাদ হোসেন আজাদের সুযোগ্য নেতৃত্ব, দূরদর্শী দিক নির্দেশনা ও আন্তরিক প্রচেষ্টায় পঞ্চগড় জেলা সদর হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা এবং চিকিৎসা সেবার মানে এক নতুন অধ্যায়ের সূচনা হবে।
তার হাত ধরে অবহেলিত ও প্রান্তিক অঞ্চলের সাধারণ মানুষ আরও সহজলভ্য, উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে।
​জেলা শহরের জনসাধারনের ধারনা ফরহাদ হোসেন আজাদের গতিশীল নেতৃত্বে হাসপাতালটি একটি আদর্শ ও আধুনিক জনবান্ধব সেবা কেন্দ্রে পরিণত হবে। আমরা এক নতুন ও ইতিবাচক পরিবর্তনের অপেক্ষায় আছি।
সদর হাসপাতালের তত্বাবধায়ক ও পঞ্চগড়ের সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে ফরহাদ হোসেন আজাদের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলায় যে মন্ত্রী প্রতিমন্ত্রী থাকবেন তারাই হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হবেন। প্রজ্ঞাপনে এটাই বলা আছে। এটা আমরাও জানি আর মন্ত্রী মহোদয়ও জানেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,