আলীপুরায় এসএসসি ও সমমান পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের মাঝে ছাত্র আন্দোলনের সম্মাননা ক্রেষ্ট প্রদান
মো,জায়েদ হোসেন, দশমিনা উপজেলা প্রতিনিধি
পটুয়াখালী জেলা, দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আলীপুর ইউনিয়ন শাখার উদ্দ্যেগে এসএসসি ও সমমান পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান ও ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ ইয়াসির আরাফাত এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ জিহাদ গাজী এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মাননা ও ইউনিয়ন সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দশমিনা থানার সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক।
আলীপুর ইউনিয়নে মোট ৩জন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে, এদের মধ্যে আলীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় দু’জন হলেন, মোঃ নিয়াজুল ইসলাম, পিতা মোঃ রফিকুল ইসলাম, মোসাঃ মুনতাহা ইসলাম তানহা, পিতা, মোঃ মনিরুল ইসলাম। পূর্ব আলীপুর সালেহিয়া আলিম মাদ্রাসার ছাত্র মোঃ রাকিব বিল্লাহ পিতা, মোঃ আরিফ বিল্লাহ দাখিল পরিক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
তাঁদের অভিভাবকদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দশমিনা থানা শাখার সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক ও বিশেষ অতিথিবৃন্দ।
সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আলীপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আনোয়ার হোসেন মুন্সী, বাংলাদেশ মুজাহিদ কমিটি সদর ও ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুজাহিদুল ইসলাম মনির মুন্সি,আলীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ সাইদুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের দশমিনা উপজেলার অর্থ সম্পাদক হাফেজ মোঃ
বাহাউদ্দীন নোমান, ছাত্র আন্দোলনের দশমিনা উপজেলার কলেজ বিষয়ক সম্পাদক আবু সাঈদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আলীপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক, মোঃ ইমরান হোসেন ছাত্রনেতা আসিফ পন্ডিত প্রমুখ।
বাহাউদ্দীন নোমান, ছাত্র আন্দোলনের দশমিনা উপজেলার কলেজ বিষয়ক সম্পাদক আবু সাঈদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আলীপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক, মোঃ ইমরান হোসেন ছাত্রনেতা আসিফ পন্ডিত প্রমুখ।
সম্মাননা অনুষ্ঠান শেষে, প্রধান অতিথি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আলীপুর ইউনিয়ন শাখার বিগত সেশনের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করেন, সভাপতি হিসেবে নাম ঘোষনা করেন খান মোহাম্মদ আবু সাঈদ,সেক্রেটারি হিসেবে মোঃ জিহাদ গাজীর নাম ঘোষণা করেন।





