শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে ডাকাতিয়ায় মাছের পোনা অবমুক্ত
এইচ এ বাবলু।।
চাঁদপুরের শাহরাস্তিতে নদী ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ডাকাতিয়া নদীতে মাছের পোনা অবমুক্ত করেছে শাহরাস্তি প্রেসক্লাব।
রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টায় শাহরাস্তি ওয়াকওয়ে সংলগ্ন ডাকাতিয়া নদীতে এ মাছের পোনা অবমুক্ত করা হয়।
শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজলের নেতৃত্বে পোনা অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় তিনি বলেন, নদী ও জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে মাছের পোনা অবমুক্তকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নদীর স্বাভাবিক পরিবেশ ও মাছের প্রজনন ক্ষেত্র রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সজল পাল, কার্যনির্বাহী সদস্য ফারুক আহমেদ চৌধুরী ও ফয়েজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, অর্থ সম্পাদক ফয়সাল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবিব পাটওয়ারী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু মুছা আল সিহাব এবং সদস্য হাসান আহমেদ বাবলু, মোসাদ্দেক হোসেন জুয়েল ও রকি চন্দ্র সাহা।





