সারাদেশ

জাতীয় মৎস্য পদক পেলেন-আব্দুল মহিত তালুকদার

আবু বকর সিদ্দিক বক্কর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের কালাইকুড়ী গ্রামে অবস্থিত জি এম এ্যাকোয়া কালচার নামে মৎস্য উৎপাদন কারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার পেলেন জাতীয় মৎস্য পদক।
(১৬ আগস্ট) রবিবার জর্জ ইনস্টিটিউট মিনি স্টেড়িয়াম আচমিতা কটিয়াদি কিশোরগঞ্জে
জাতীয় মৎস্য পদক-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এঁর হাত থেকে স্বর্ণপদক পেলেন জি এম মৎস্য খামারের স্বত্বাধিকারী বগুড়া-৩ আসনের (আদমদীঘি- দুপচাঁচিয়া) সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।
মৎস্য উৎপাদনে বিশেষ অবদান রাখার জন্য বিশেষ করে পাঙ্গাশ, কই, তেলাপিয়া মাছ উৎপাদন করে দেশের জাতীয় মৎস্য ভান্ডার পরিপূর্ণ করতে বিশেষ অবদান রাখতে সক্ষম হয়েছে জি এম মৎস্য উৎপাদন কেন্দ্র। যার স্বীকৃতিস্বরুপ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারকে দেওয়া হলো জাতীয় মৎস্য পদক-২৬। মৎস্য উৎপাদনে বিশেষ অবদান রাখার জন্য এর আগে ২০০২ সালে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত থেকে জাতীয় মৎস্য পুরস্কার লাভ করেছিলেন। জাতীয় মৎস্য পদক ছাড়া তিনি স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে বেশ কয়েক বার মৎস্য পদক অর্জন করেছেন।
জাতীয় মৎস্য পদক-২৬ প্রাপ্তির বিষয়ে বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, আলহামদুলিল্লাহ। দেশের প্রত্যন্ত অঞ্চলে মৎস্য উৎপাদন করে জাতীয় পর্যায়ে বিশেষ অবদান রাখতে পারায় আমি নিজেকে ধন্য মনে করছি। আর এজন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এঁর প্রতি  বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,