সারাদেশ

সদরপুরে ইজিবাইকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত 

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলায় ব্যাটারীচালিত  ইজিবাইকের ধাক্কায় ফারদিন (৭) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে।
  নিহত ফারদিন  উপজেলার ভাষানচর ইউনিয়নের মধু মন্ডলের ডাঙ্গী  গ্রামের  আবুল বাশার মাতুব্বরের ছেলে বলে জানা গেছে। সে বাড়ির পাশে কওমী মাদ্রাসার ছাত্র ছিল বলে জানিয়েছে স্বজনরা।
সোমবার (১৭ আগস্ট)  সকাল সাড়ে ১১টায় উপজেলার ভাষানচর ইউনিয়নের  কারীরহাট মধু মন্ডলের ডাঙ্গী এলাকার  সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,  মধুমন্ডলের ডাঙ্গী কারীর হাট এলাকায় হাসমত প্রামানিকের বাড়ির সামনে  রাস্তার পাশে  দাঁড়িয়ে ছিলেন ফারদিন। দ্রুতগামী একটি  ইজিবাইক ফারদিন কে  ধাক্কা দিলে সে ইজিবাইকের চাকার নীচে পরে যায়।  এতে সে  মাথায় আঘাত পেয়ে  গুরুতর আহত হয় । স্থানীয়রা তাকে  উদ্ধার করে  দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে   সেখানে কর্তব্যরত চিকিৎসক  ডাঃ সুমাইয়া পারভেজ তাকে  মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার অফিসার ইনচার্জ  আব্দুল্লাহ আল মামুন শাহ বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল প্রস্তত করা হয়েছে  আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,