সারাদেশ

আদমদীঘিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়া জেলার আদমদীঘি উপজেলাতে জাতীয়  মৎস দিবস উপলক্ষে উপজেলা মৎস দপ্তরের আয়োজনে আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৮ আগস্ট) মঙ্গলবার বেলা সাড়ে চার ঘটিকার সময় আদমদীঘি আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আদমদীঘি উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসন স্টাফ, উপজেলার সাংবাদিকবৃন্দ, উপজেলা মৎস্য চাষি এবং মৎস্য ব্যাবসায়ীদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
প্রীতি ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাসুমা বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন।
আদমদীঘি উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি ও ছাতিয়ান গ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
এসময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,