সারাদেশ

সান্তাহারে সাংগঠনিক সম্পাদকের পক্ষ থেকে এমপি মহিত তালুকদারকে সংবর্ধনা প্রদান

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েলের পক্ষ থেকে বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
(১৭ আগস্ট) সোমবার রাতে সান্তাহার বিএনপি’র দলীয় কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারকে সান্তাহার পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েলের পক্ষ থেকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
এ বিষয়ে সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল বলেন, দেশের মৎস্য খাতে বিশেষ অবদান রাখার জন্য বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার জাতীয় মৎস্য পদক-২৬ অর্জন করেন। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদিতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তাঁর হাতে মৎস্য পদক তুলে দেন। জাতীয় মৎস্য পদক প্রাপ্তি উপলক্ষে  সান্তাহার পৌর বিএনপি’র পক্ষ থেকে আমরা তাঁকে প্রাণঢালা অভিনন্দন জানাই।
মৎস্য পদক-২৬ প্রাপ্তি উপলক্ষে বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার বলেন, মৎস্য খাতে বিশেষ অবদান রাখার জন্য আমি যেই পদক অর্জন করেছি সেই অর্জন আমার একার নয়। এই প্রাপ্তি আদমদীঘি-দুপচাঁচিয়া বাসীর। এই অর্জন দেশ ও জাতির। আমি আজীবন আমার নির্বাচনী এলাকাসহ দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবো ইনশা-আল্লাহ।
এ সময় পৌর বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোজাহার হোসেন পিন্টু, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শওকত, সাংগঠনিক সম্পাদক কামাল মোল্লা, বিএনপি নেতা মনিরুল ইসলাম রতন, মাজেদ হোসেন, মিজানুর রহমান আজাদ, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম নওফেল হাসান বিপাশ, যুবদল নেতা স্বপন, বাবু, মিলন, আব্দুল আজিজ আবিদ, মাহবুব আলম,  ছাত্রদল নেতা আপন কর্মকার, আরাফাত অভিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,