সারাদেশ

বাগেরহাটে ইউনিয়ন পরিষদের বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত 

তরিকুল মোল্লা, বাগেনহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়ন নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) ইউনিয়ন পরিষদের হলরুমে ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট এবং উদয়ন বাংলাদেশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সহযোগী সংস্থা হিসেবে এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের প্রশাসক,মো: জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ইউনিয়ন পরিষদ ফোরামের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ আলতাফ হোসেন, বাগেরহাট জেলা মৎস্যজীবী দলের সাধারন সম্পাদক শেখ হারুনুর রশিদ, মোঃ হাসান শেখ, সাংবাদিক এসএম নুর ইসলাম, ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি কোহিনূর বেগম সাধারণ সম্পাদক শেখ জিয়াউর রহমান, নাজমা বেগম, সাবিনা খাতুন’সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, নারী নেত্রী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন
সভায় ২০২৬-২০২৭ অর্থবছরের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করা হয়। প্রস্তাবনার মধ্যে দলিত, বিধবা, স্বামী পরিত্যক্তা, তালাকপ্রাপ্ত ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করার বিষয়টি গুরুত্ব পায়। এছাড়া বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সংশ্লিষ্ট কমিটির কার্যক্রম জোরদার করতে বাজেট বরাদ্দ রাখা এবং ধূমপান ও তামাক নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক ক্যাম্পেইনের জন্য পৃথক বরাদ্দ রাখার প্রস্তাব দেওয়া হয়।
ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি কোহিনুর বেগম বলেন, জনগণের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়ন করা হলে ইউনিয়নের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তিনি বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় আরও বক্তব্য দেন বাগেরহাট উপজেলা নাগরিক কমিটির সদস্য ও বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম রাজ, বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক করতে আগামী অর্থবছরের বাজেটে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর চাহিদাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,