সারাদেশ

শার্শায় ১১ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে আসামি গ্রেপ্তার

জাকির হোসেন,বেনাপোল-শার্শা:
যশোরের শার্শায় ১১ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে মকছেদ আলী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) ৩টা ৫ মিনিটের সময় উপজেলার মহিষা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মকছেদ আলী যশোরের শার্শা থানার মহিষা (মোল্লাপাড়া) গ্রামের মৃত কোরবান আলী মোড়লের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু মহিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত মকছেদ আলী তাদের প্রতিবেশী এবং শিশুটি তাকে ‘মেঝ আব্বু’ বলে ডাকত।
এজাহারে বলা হয়েছে, গত ১২ আগস্ট বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পর শিশুটি প্রতিবেশীর বাড়িতে খেলতে যায়। এ সময় মকছেদ আলী টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে মহিষা গ্রামের একটি ঘেরের পাড়ে নিয়ে যায়। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে শিশুটির হাতে ২০ টাকা দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেয় অভিযুক্ত।
ভয়ে শিশুটি প্রথমে পরিবারের কাউকে বিষয়টি জানায়নি। পরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশী এক নারীর কাছে ঘটনার কথা জানায়। বিষয়টি জানতে পেরে শিশুটির বাবা মাওলা বকস বুধবার রাতেই শার্শা থানায় লিখিত অভিযোগ করেন।
পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে শার্শা থানায় ধর্ষণ মামলা করা হয়। এরপর যশোরের পুলিশ সুপারের নির্দেশনায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাক আহামেদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান শুরু করে।
তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার ১ ঘন্টার মধ্যে রাত ৩টা ৫ মিনিটে শার্শার মহিষা এলাকা থেকে আসামি মকছেদ আলীকে গ্রেপ্তার করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, গ্রেপ্তারকৃতকে বুধবার সকালে পুলিশ প্রহরায় যশোর আদালতে পাঠানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,