সারাদেশ

দোহাজারী নাগরিক কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ ও সার বিতরণ

চট্টগ্রাম প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক উপশহর দোহাজারী পৌরসভার উন্নয়নকল্পে ‘সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছ লাগাবো দলমত নির্বিশেষে’—এই স্লোগানকে সামনে রেখে এক বিশেষ কর্মসূচি পালন করেছে ‘দোহাজারী নাগরিক কমিটি’।
শুক্রবার বিকেলে দোহাজারী রেলওয়ে স্টেশনের সড়কদ্বীপে বিভিন্ন সৌন্দর্যবর্ধনকারী গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন কমিটির নেতৃবৃন্দ। এ সময় আয়োজকরা বলেন, দোহাজারী রেলওয়ে স্টেশন ইতিমধ্যে পর্যটন এলাকা হিসেবে পরিচিতি পেয়েছে। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শনার্থী পরিবার-পরিজন নিয়ে এখানে ঘুরতে আসেন। তাই দোহাজারী রেলওয়ে স্টেশনের চারপাশে পরিকল্পিতভাবে সৌন্দর্যবর্ধনকারী গাছ লাগিয়ে দক্ষিণ চট্টগ্রামের একটি প্রাকৃতিক আইকনিক স্টেশনে রূপ দিতেই এই উদ্যোগ। বৃক্ষরোপণ কর্মসূচিতে ভিডিও কলে যুক্ত হয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ।
পরবর্তীতে দোহাজারী স্কুল প্রাঙ্গণে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পৌরসভার ১৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে ৩ ধরনের কৃষি উপযোগী সার বিতরণ করা হয়। বন্যা-পরবর্তী সময়ে জরুরি এই সার সহায়তা পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। তারা জানান, বন্যা-পরবর্তী সংকটের এই মুহূর্তে ৩ প্রকারের ১ বস্তা সার দিয়ে ১ কানি জমি অনায়াসে চাষ করা সম্ভব হবে। অন্যদিকে সংগঠনের নেতৃবৃন্দ জানান, কৃষকদের পুনর্বাসন ও এলাকার পরিবেশ সুরক্ষায় মানবিক দায়বদ্ধতা থেকেই তাদের এই আয়োজন।
দোহাজারী নাগরিক কমিটির সভাপতি মো. আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি জয়নুল আলম, সাধারণ সম্পাদক প্রকৌশলী জসিম উদ্দিন জনি, উপদেষ্টা ড. এস এম আবু জাকের ও আব্দুল নবী খান। প্রচার সম্পাদক জাবের বিন রহমান আরজুর সঞ্চালনায় এ সময় সাংগঠনিক সম্পাদক কাজী আবু তৈয়ব, যুগ্ম সম্পাদক ইফতেখার উদ্দিন সুমন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিষ্ণুযশা চক্রবর্তীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,