সারাদেশ

আদমদীঘিতে দুস্থদের মাঝে অনুদানের চেক হস্তান্তর

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়া জেলার আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকার দুস্থদের মাঝে দশ হাজার টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের অধীনে উপজেলার গরীব, দুস্থ, কর্মহীন রোগীর চিকিৎসা সেবা, প্রতিবন্ধীসহ অসহায় ৫০ জন ব্যক্তির মাঝে অনুদানের চেক প্রদান করা হয়েছে। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।
(২৩ আগষ্ঠ) রবিবার বেলা ১১ টায় উপজেলা চত্ত্বরে বগুড়া-৩  (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার উপস্থিত থেকে অসহায়দের মাঝে এই অনুদানের চেক হস্তান্তর করেন।
এ সময় আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক এইচ এম জুয়েল রানাসহ স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,