সারাদেশ

নওগাঁ হাসপাতালে স্যালাইন মজুদ থাকলেও বাইরে থেকে কেনার পরামর্শ, নার্সকে শোকজ

স্টাফ রিপোর্টার নওগাঁঃ
নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পর্যাপ্ত নরমাল স্যালাইন সরকারি মজুদে থাকা সত্ত্বেও এক ভর্তি রোগীকে বাইরে থেকে স্যালাইন কিনে আনার পরামর্শ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে মাসুদা আক্তার নামে এক সিনিয়র স্টাফ নার্সকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রোববার (২৩ আগস্ট) হাসপাতালটি আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি ফিমেল মেডিসিন ওয়ার্ডের ১১৩ নম্বর বেডে চিকিৎসাধীন রোগী তারিনের চিকিৎসার খোঁজখবর নেন। তখন রোগী ও স্বজনদের কাছ থেকে অভিযোগটি জানতে পারেন তিনি।
রোগী ও তার স্বজনদের অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত নরমাল স্যালাইন মজুদ থাকার পরও ওয়ার্ড ইনচার্জ মাসুদা আক্তার তাদের সরকারি স্যালাইন সরবরাহ না করে বাইরে থেকে কিনে আনার পরামর্শ দেন।
অভিযোগটি জানার পর বিষয়টি খতিয়ে দেখে হাসপাতাল কর্তৃপক্ষ। পরদিন সোমবার (২৪ আগস্ট) হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আ. ম. আখতারুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে অভিযুক্ত নার্সকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
নোটিশে বলা হয়েছে, অর্পিত দায়িত্বে অবহেলা এবং সরকারি চাকরি বিধি লঙ্ঘনের অভিযোগে কেন তার বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, শোকজ নোটিশের অনুলিপি স্বাস্থ্যমন্ত্রী, নওগাঁ-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন দপ্তরে পাঠানো হয়েছে।
হাসপাতালে সরকারি মজুদ থাকা সত্ত্বেও রোগীকে বাইরে থেকে স্যালাইন কিনতে বলার অভিযোগে সংশ্লিষ্ট নার্সের বিরুদ্ধে কর্তৃপক্ষের এই পদক্ষেপ নিয়ে হাসপাতালজুড়ে আলোচনা চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,