সারাদেশ

কালীগঞ্জে লাইসেন্সবিহীন গরুর মাংস বিক্রি, দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মারুফ হাসান (কালীগঞ্জ)গাজীপুর: প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে লাইসেন্স বিহীনভাবে গরুর মাংসের ব্যবসা পরিচালনার দায়ে দুই ব্যবসায়ীকে  ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ আগস্ট) কালীগঞ্জের দোলান বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতে পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪ ধারায় দুটি মামলা করা হয়। এ মামলায় দুই মাংস ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে এ ঘটনায় কোনো কারাদণ্ড দেওয়া হয়নি।
দণ্ডপ্রাপ্তরা হলেন—ইকবাল সরকার (৩০)তাকে ১০ হাজার টাকা তিনি ইব্রাহিম খলিলুল্লাহ ছেলে । এবং আজিজুল ইসলাম (৪৪), পিতা: আমির উদ্দিন তাকেও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় ।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান। বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,