সারাদেশ

কালীগঞ্জে জামাইয়ের কোপে শ্বশুর নিহত, ফেসবুকে ভিডিও বার্তা দিয়ে থানায় আত্মসমর্পণ

মারুফ হাসান (কালীগঞ্জ)গাজীপুর:
গাজীপুরের কালীগঞ্জে মজিদ মোড়ল (৭০) নামে এক কলা ব্যবসায়ী শ্বশুরকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার জামাই মোজাম্মেল হোসেন ওরফে মুজা সরকারের বিরুদ্ধে। ঘটনার পর পালিয়ে যাওয়া অভিযুক্ত মোজাম্মেল ফেসবুকে ভিডিও বার্তা দিয়ে থানায় আত্মসমর্পণ করেছেন বলে জানা গেছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার জামালপুর কলাপট্টিতে নিজের কলার দোকানে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মজিদ মোড়লকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা পৌনে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মজিদ মোড়ল জামালপুর মোড়লপাড়া এলাকার মৃত আলতু মোড়লের ছেলে। অভিযুক্ত মোজাম্মেল হোসেন (৩৫) উত্তর জামালপুর সরকারপাড়া এলাকার মৃত নোয়াব আলী সরকারের ছেলে এবং মজিদ মোড়লের জামাতা।
পুলিশ, স্থানীয় সূত্র ও নিহতের ছেলে বিল্লাল হোসেন মোড়ল জানান, মজিদ মোড়লের মেয়ে শাহানাজ বেগমের সঙ্গে মোজাম্মেলের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। মাদক সেবনের পর স্ত্রীকে মারধর ও নির্যাতনের অভিযোগে একাধিকবার বাবার বাড়িতে চলে আসেন শাহানাজ। সম্প্রতি তিনি বাবার বাড়িতেই অবস্থান করছিলেন। এ নিয়ে মোজাম্মেলের সঙ্গে শ্বশুর মজিদ মোড়লের বিরোধ তৈরি হয়।
স্বজনদের দাবি, শুক্রবার বিকেলে মজিদ মোড়ল নিজের কলার দোকানে বসে ছিলেন। এ সময় একটি ট্রলি ব্যাগে কুড়াল লুকিয়ে সেখানে যান মোজাম্মেল। কিছু বুঝে ওঠার আগেই ব্যাগ থেকে কুড়াল বের করে মজিদ মোড়লকে এলোপাতাড়ি কোপাতে থাকেন তিনি। গুরুতর আহত হয়ে মজিদ মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলে ট্রলি ব্যাগ ফেলে পালিয়ে যান মোজাম্মেল।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জামালপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর অভিযুক্ত মোজাম্মেল হোসেন ফেসবুকে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। পরে তিনি কালীগঞ্জ থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন,জামালপুরে মেয়ে জামাই কর্তৃক শ্বশুর হত্যার ঘটনায় প্রাথমিক সুরতহাল প্রস্তুত করা হয়েছে এবং এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,