সারাদেশ

কালীগঞ্জে মাছের পোনা অবমুক্ত করল জামায়াত, মৎস্য খাত বাঁচাতে সরকারের প্রতি আহ্বান

মারুফ হাসান (কালীগঞ্জ) গাজীপুর:
পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও অর্থনীতিকে শক্তিশালী করতে মাছের পোনা অবমুক্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কালীগঞ্জ উপজেলা শাখা।
সোমবার (৩১ আগস্ট) সকালে গাজীপুর জেলার ঐতিহ্যবাহী বেলাই বিলসহ উপজেলার কয়েকটি জলাশয় ও পুকুরে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর নায়েবে আমীর মোঃ খায়রুল হাসান।
তিনি বলেন, “বাংলাদেশ মৎস্য সম্পদে সমৃদ্ধ একটি দেশ। আমাদের নদ-নদী, খাল-বিল, হাওর-বাঁওড়, পুকুর-দিঘি এমনকি বঙ্গোপসাগরেও রয়েছে বিশাল মৎস্য ভাণ্ডার। দেশে প্রায় ২৬০ প্রজাতির স্বাদুপানির মাছ পাওয়া যায়।”
এছাড়া “মোট জিডিপিতে মৎস্য খাতের অবদান ২.৫% থেকে ৩%। আর কৃষি জিডিপিতে এর অবদান ২২%। অথচ নিচু জমি ও জলাশয় ভরাট এবং কলকারখানার বিষাক্ত বর্জ্যের কারণে দিন এই খাত সংকুচিত হচ্ছে।”
তিনি আরও বলেন, “মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের মোট প্রাণিজ আমিষের প্রায় ৬০ শতাংশ আসে মাছ থেকে। এজন্য মাছকে ‘গরিবের প্রোটিন’ বলা হয়। পুষ্টি নিরাপত্তা এবং আর্থিক উন্নয়নে মৎস্য খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এবং তিনি সরকারের প্রাণিসম্পদ ও মৎস্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সম্ভাবনাময় এই খাতকে কাজে লাগাতে এখনই কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সেক্রেটারি ও চেয়ারম্যান প্রার্থী অ্যাড. তাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাড. লুৎফর রহমান প্রধান, বক্তারপুর ইউনিয়ন আমীর মাওলানা মুজিবুর রহমান, বক্তারপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী অ্যাড. আব্দুল বাছেদ মোল্লা, জাংগালিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হাফেজ আব্দুস সালাম সেলিম সহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,