পলাশবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
বায়েজীদ পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি :
গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ৪৮ বছরে পা রাখলো ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের “যূথবদ্ধ শক্তিমঞ্চ” হিসাবে এই দল গঠন করেন। প্রতিষ্ঠার পর সাড়ে চার দশকের মধ্যে গত এক যুগের বেশি সময় ধরে সবচেয়ে প্রতিকূল সময় পার করছে দলটি।
১লা সেপ্টেম্বর সকাল ১০ টায় উপজেলায় দলীয় কার্যালয় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে। সার্বভৌমত্ব রক্ষার প্রতিক এশিয়ার সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পলাশবাড়ী উপজেলার বিএনপির কার্যালয়ে ও তিনমাথা মোডে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা উপস্থিত হতে থাকে।
পরে একত্রিত হয়ে বিকাল ৪ টায় এক বিশাল র্যালি দলের প্রধান কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক পরিদক্ষিণ করেন।
প্রধান অথিতি ছিলেন বিভাগীয় সহ সম্পাদক আমিনুল ইসলাম।
পরবর্তীতে আলোচনা সভা সঞ্চালনা করেন, মুসফিকুর রহমান রিপন পৌর বিএনপি সাধারণ সম্পাদক, সভাপতিত্ব করেন, আব্দুল সামাদ মন্ডল, সভাপতি থানা বিএনপি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক , পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মোত্তালিব সরকার বকুল, জেলা ছাত্রদল সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, জেলার ছাত্রদল সাবেক সহ-সভাপতি মিল্লাত সরকার মিলন, জেলা ছাত্রদল সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিক্সন, কলেজ ছাত্রদল, থানা ও পৌর ছাত্রদল থানা ও পৌর যুবদল, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুমিন মন্ডল, সদস্য সচিব লিফেজ।
পৌর স্বেচ্ছাসেবক দল আহবায়ক শামিম রেজা, থানা ও পৌর জাসাস, শ্রমিক দল, মৎসজীবি দলসহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
বিশাল জনসাধারণ উপস্থিতিতে শহীদ জিয়াউর রহমানের ও বেগম খালেদা জিয়ার
কবরে শান্তি কামনায় দোয়া করেন।




