সারাদেশ

অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ

ঢাকা ব্যুরো:
অফিসে অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় অগ্রিম স্বাক্ষর করার চাঞ্চল্যকর চিত্র দেখতে পেয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। আজ সোমবার সকালে নারায়ণগঞ্জ সদর ভূমি অফিসে এক ঝটিকা অভিযানে গিয়ে এই অনিয়ম ও ব্যাপক অব্যবস্থাপনা হাতেনাতে ধরেন তিনি।
সোমবার সকাল ৮টা ৫৫ মিনিটে নিজের গাড়িতে করে নারায়ণগঞ্জ সদর ভূমি অফিসে পৌঁছান প্রতিমন্ত্রী। এ সময় একই ছাদের নিচে থাকা সদর, ফতুল্লা সার্কেল ও সিদ্ধিরগঞ্জ সার্কেল অফিস ঘুরে দেখেন তিনি। তবে আকস্মিক এই পরিদর্শনে গিয়ে তিন সার্কেলের কোনো সহকারী কমিশনারসহ (ভূমি) অধিকাংশ সিনিয়র কর্মকর্তা ও কর্মচারীকে কর্মস্থলে পাননি প্রতিমন্ত্রী; মাত্র দু-একজন স্টাফকে উপস্থিত দেখতে পান।
অফিসের চারপাশ ঘুরে চরম অব্যবস্থাপনা দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল। এ সময় হাজিরা খাতা পর্যালোচনা করতে গিয়ে তিনি দেখতে পান, কর্মস্থলে অনুপস্থিত থাকা বেশ কয়েকজন কর্মচারী আগের দিনের খাতায় স্বাক্ষর করে রেখেছেন। এর প্রায় ২৬ মিনিট পর সকাল ৯টা ২১ মিনিটে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া অফিসে উপস্থিত হলে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পুরো অনিয়মের চিত্র তার সামনে তুলে ধরেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এ সময় এডিসি অনুপস্থিতির সপক্ষে নানা যুক্তি দেয়ার চেষ্টা করেন।
পরিদর্শন শেষে গণমাধ্যমকে প্রতিমন্ত্রী মীর হেলাল স্পষ্টভাবে জানান, অফিসে না এসে আগের দিন হাজিরা খাতায় স্বাক্ষর করা অত্যন্ত দুঃখজনক এবং এর মাধ্যমেই প্রমাণিত হয় সাধারণ মানুষ এখান থেকে সঠিক সেবা বঞ্চিত হচ্ছে। সরকারি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি ও জনদুর্ভোগ লাঘবে জনগণের মানসম্মত ভূমি সেবা প্রাপ্তি নিশ্চিত করার ওপর কঠোর তাগিদ দিয়েছেন প্রতিমন্ত্রী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,