সারাদেশ

‎ঝিনাইদহ শহরে ভ্রাম্যমাণ ডাস্টবিন ব্যবস্থা থাকলেও নেই স্থায়ী ডাস্টবিন স্থাপনে দৃশ্যমান কোনো পরিকল্পনা” দুর্ভোগে সাধারণ মানুষ!

মো: সাকিবুল ইসলাম লাবু, ঝিনাইদহ।

‎শহর পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে ঝিনাইদহে ভ্রাম্যমাণ ডাস্টবিন ব্যবস্থা চালু থাকলেও বাস্তবে তা কতটা কার্যকর—সেই প্রশ্ন এখন নগরবাসীর। শহরের বিভিন্ন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বয়ের অভাব, যত্রতত্র আবর্জনা এবং ময়লা অপসারণ নিয়ে অভিযোগের কারণে একটি মানসম্মত ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনার দাবি জোরালো হচ্ছে।

‎ভ্রাম্যমাণ ডাস্টবিনের উদ্যোগ থাকলেও প্রয়োজনের তুলনায় সেবার পরিধি ও কার্যকারিতা নিয়ে রয়েছে প্রশ্ন। নির্দিষ্ট সময় ও স্থানে বর্জ্য সংগ্রহের বিষয়ে পর্যাপ্ত প্রচার না থাকায় অনেক মানুষ এখনো যেখানে-সেখানে ময়লা ফেলছেন। ফলে রাস্তার পাশ, ড্রেন ও খোলা জায়গায় আবর্জনা জমে পরিবেশের জন্য তৈরি হচ্ছে উদ্বেগ।

‎শুধু একটি ভ্রাম্যমাণ ডাস্টবিন শহরের বর্জ্য সমস্যার স্থায়ী সমাধান নয় বলে মনে করছেন সচেতন নাগরিকরা এছাড়াও পরিকল্পিত সংগ্রহ, বর্জ্য পৃথকীকরণ, পরিবহন ও চূড়ান্ত ব্যবস্থাপনা—এই পুরো প্রক্রিয়া নিশ্চিত না হলে ভ্রাম্যমাণ ডাস্টবিন ব্যবস্থা কেবল দৃশ্যমান উদ্যোগেই সীমাবদ্ধ থাকার আশঙ্কা রয়েছে বলেও মনে করছেন স্থানীয় নাগরিকগন।

‎ঝিনাইদহ শহরের বিভিন্ন এলাকায় পর্যাপ্ত ও সুষ্ঠু ডাস্টবিন ব্যবস্থাপনার অভাবে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলায় পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ বাড়ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। শহরকে পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনীয় উদ্যোগ থাকলেও অনেক এলাকায় ডাস্টবিনের সংকট এবং নিয়মিত বর্জ্য অপসারণ না হওয়ায় সৃষ্টি হচ্ছে নানা সমস্যা।

‎শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা ও আবাসিক এলাকার পাশে জমে থাকা ময়লা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। বিশেষ করে বৃষ্টির সময় এসব আবর্জনা ড্রেনে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন নাগরিকরা। এছাড়া খোলা জায়গায় ময়লা পড়ে থাকায় পরিবেশের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি হচ্ছে।

‎নগরবাসীর দাবি, ঝিনাইদহ শহরে বর্জ্য ব্যবস্থাপনার একটি বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। প্রতিটি এলাকার জন্য নির্দিষ্ট বর্জ্য সংগ্রহের সময়সূচি প্রকাশ, প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ স্থানে স্থায়ী ডাস্টবিন স্থাপন, নিয়মিত ময়লা অপসারণ এবং সংগৃহীত বর্জ্যের পরিবেশ সম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

‎পরিচ্ছন্ন শহরের জন্য প্রয়োজন কার্যকর ব্যবস্থাপনা। ভ্রাম্যমাণ ডাস্টবিন যেন লোক দেখানো উদ্যোগে সীমাবদ্ধ না থেকে ঝিনাইদহের একটি আধুনিক, পরিকল্পিত ও মানসম্মত বর্জ্য ব্যবস্থাপনার অংশ হয়ে ওঠে—এখন সেটিই সময়ের দাবি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,