সারাদেশ

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় মোবাইল কোর্ট, মালিককে ১ লাখ টাকা জরিমানা

কেরানীগঞ্জ প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জে অনুমোদন ছাড়া ক্ষতিকর সার উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি অবৈধ সার কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় কারখানার মালিক মো. জামালকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার কালিন্দী ইউনিয়নের গদারবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে আটক কারখানার মালিকের স্বীকারোক্তির ভিত্তিতে জানা যায়, তিনি কোনো অনুমতি ছাড়াই টিএসপি, ডিএপিসহ বিভিন্ন ধরনের সার নিয়ম-নীতি ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে উৎপাদন করে আসছিলেন। পরে এসব সার দেশের বিভিন্ন এলাকায় বাজারজাত করা হতো। উৎপাদিত সার কৃষি ও মৎস্য খাতে ব্যবহার করা হয় বলেও জানা যায়।

অভিযানে আরও জানা যায়, বাজারে যে সার প্রতি বস্তা প্রায় ১ হাজার ৩৫০ টাকা দরে বিক্রি হয়, তা ওই কারখানা থেকে মাত্র ৪৫০ টাকা দরে বিক্রি করা হতো। এতে কৃষক ও মৎস্যজীবীরা প্রতারিত হওয়ার পাশাপাশি নিম্নমানের সার ব্যবহারের ঝুঁকিতে পড়ছিলেন।

পরে উপজেলা কৃষি অফিসারের প্রসিকিউশনের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা সার (ব্যবস্থাপনা) সংশোধন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কারখানার মালিক মো. জামালকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

একই সঙ্গে অবৈধ কারখানা ও জব্দ করা মালামাল উপজেলা কৃষি অফিসারের জিম্মায় দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

অভিযানে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ, র‍্যাব-১০ এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ মডেল উপজেলা, ঢাকার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,