সারাদেশ

কেরানীগঞ্জে অবৈধ ফুটপাত দখলের বিরুদ্ধে পুলিশের অভিযান

দীর্ঘদিনের ফুটপাত দখল ও অবৈধ স্থাপনার কারণে সৃষ্ট জনদুর্ভোগ কমাতে কেরানীগঞ্জের কদমতলী এলাকায় অভিযান চালিয়েছে ঢাকা জেলা পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে কদমতলী বাসস্ট্যান্ড, বাবুবাজার ব্রিজসংলগ্ন এলাকা ও প্রধান সড়কের পাশে এ অভিযান পরিচালিত হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ফুটপাত দখল করে গড়ে ওঠা টং দোকান, ভাসমান দোকান, নির্মাণসামগ্রীসহ বিভিন্ন অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়। অভিযানে শতাধিক স্থাপনা উচ্ছেদ এবং ফুটপাতে পড়ে থাকা বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে পথচারীদের সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছিল। এতে কদমতলী এলাকায় যানজট ও জনভোগান্তি বাড়ছিল। পরিস্থিতি স্বাভাবিক করতেই এ অভিযান চালানো হয়েছে।

অভিযান প্রসঙ্গে পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, ফুটপাত কোনো ব্যক্তি বা ব্যবসাপ্রতিষ্ঠানের দখলে রাখার সুযোগ নেই। সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ), কেরানীগঞ্জ মডেল থানা, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ও ট্রাফিক পুলিশের কর্মকর্তারা অংশ নেন।

পুলিশের এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা। তারা কদমতলীর ফুটপাত আবারও দখল হয়ে যাওয়া ঠেকাতে নিয়মিত নজরদারি ও অভিযান চালানোর দাবি জানিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,