সারাদেশ

নবীনগরে ১৭ সদস্য বিশিষ্ট  ‘নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাব’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

মাজহারুল ইসলাম বাদল
সাংবাদিকদের পেশাগত ঐক্য, মর্যাদা রক্ষা এবং জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতার লক্ষ্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সলিমগঞ্জে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাব’। ১৭ সদস্যবিশিষ্ট এই নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোঃ মাহফুজ মিয়া এবং সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন।
​দেলোয়ার হোসেন সাইফীর কুরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও স্থানীয় শুভানুধ্যায়ীরা নবগঠিত ক্লাবের সাফল্য কামনা করে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে ক্লাবের সভাপতি ডা. মো. মাহফুজ মিয়ার সমাপনী বক্তব্য শেষে সলিমগঞ্জ বাজার জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মুফতি জাকারিয়া বিশেষ দোয়া পরিচালনা করেন।
​কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা:
​সিনিয়র সহ-সভাপতি: সোহাগ মনি
​সহ-সভাপতি: ইমানুজ্জামান পল্লব
​যুগ্ম সাধারণ সম্পাদক: মাজহারুল ইসলাম বাদল ও মোঃ দেলোয়ার হোসেন
​সাংগঠনিক সম্পাদক: মোঃ আক্তারুজ্জামান ও মনির হোসেন শাহীন
​অর্থ ও দপ্তর সম্পাদক: মোঃ সাদ্দাম হোসাইন (সহ-অর্থ ও দপ্তর সম্পাদক: বেবী বিন্তে বাছেদ)
​প্রচার সম্পাদক: দেলোয়ার হোসেন সাইফী
​তথ্য ও প্রযুক্তি সম্পাদক: কাজী মেহেদী হাসান
​আপ্যায়ন ও বিনোদন সম্পাদক: বাবু কাহারুল
​কার্যনির্বাহী সদস্য: জাহিদুল ইসলাম জিহাদ ও এ. কে. এম. ওয়ালি উল্লাহ চৌধুরী
​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীনগর নিউ মডেল প্রেসক্লাবের সভাপতি মো. খলিলুর রহমান খলিল ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, নবীনগর থানা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ জয় ও সদস্য আবু হাসান আপন, নবীনগর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সঞ্জয় শীল, সাংবাদিক রোমেন সরকার, সলিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি এস এম বাদল, বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ মুহাম্মদ আলী হান্টু এবং স্থানীয় মেম্বার লিটন মিয়া সহ স্থানিয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,