সারাদেশ

রাবিপ্রবির সিএসই কম্পিউটার ক্লাবের নতুন নেতৃত্বে সালমান ও আবিদ

রাবিপ্রবি প্রতিনিধি: রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ‘সিএসই কম্পিউটার ক্লাব নির্বাচন-২০২৬’ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

২১ সেপ্টেম্বর(সোমবার) বিকালে প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. তানজিম মাহমুদ, নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক মো: মাইনুদ্দিন এবং রিটার্নিং অফিসার প্রভাষক জেরিন তানজিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে সালমান সিদ্দিক জুয়েল, ও সাধারণ সম্পাদক পদে আবিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি (পুরুষ) পদে অর্ক দাশ গুপ্ত, ও সহ-সভাপতি (নারী) পদে চন্দ্রিমা চান্দ্রেয়ী নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সাধারণ সম্পাদক (পুরুষ) পদে মোহাম্মদ ইফতেখার আলম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ও যুগ্ম-সাধারণ সম্পাদক (নারী) পদে নির্বাচিত হয়েছেন মাথরুবা খানম স্বর্ণা।

এছাড়া শিক্ষা ও সাংগঠনিক সম্পাদক পদে তাসফিক শিকদার কৌশিক, অর্থ সম্পাদক পদে মুনতাসীরুল আলম, প্রকাশনা ও প্রচার সম্পাদক পদে উদয়ন চন্দ্র নাথ, এবং ওয়েলফেয়ার সেক্রেটারি পদে শুভজিত দে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে আন্না ত্রিপুরা, অরিন্দম দত্ত, প্রতীক দত্ত, মোহাম্মদ মিশবাহুল কাশেম এবং মো. ইকরা হোসাইন (আরিফ) নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে আন্না ত্রিপুরা, অরিন্দম দত্ত, মোহাম্মদ মিশবাহুল কাশেম এবং মো. ইকরা হোসাইন (আরিফ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ফলাফল ঘোষণার পর শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নতুন নেতৃত্বের কাছে সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা, সিএসই কম্পিউটার ক্লাবকে গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করে তোলার পাশাপাশি একাডেমিক কার্যক্রমের সঙ্গে দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার প্রস্তুতি, গবেষণা ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়ানো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,