সারাদেশ

চিরনিদ্রায় শায়িত গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম

আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা :
ঢাকার ন্যাম ভবন থেকে মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের চৌদ্দরশি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনকে (১৯)।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরিয়মের মরদেহ সাতক্ষীরায় পৌঁছায়। পরে রাতের মধ্যেই জানাজা অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিষয়টি স্থানীয় পুলিশ এর মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
প্রায় এক দশক আগে পরিবারের সঙ্গে গ্রাম ছেড়ে ঢাকায় পাড়ি জমিয়েছিলেন মরিয়ম। জীবনের শেষ যাত্রায় আবারও ফিরলেন নিজ গ্রামের মাটিতে।
এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। গাজী নজরুল ও মাকসুদাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।
মরিয়মের মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মৃত্যুর রহস্য উদ্‌ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,