সারাদেশ

দেবকরা বাজারে শাহরাস্তি থানা পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও সভা অনুষ্ঠিত

এইচ এ বাবলু।।
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের দেবকরা বাজারে মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে শাহরাস্তি মডেল থানার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেবকরা বাজার এলাকায় মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে শাহরাস্তি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, থানার অন্যান্য পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এতে প্রায় ১০০ থেকে ১৫০ জনের উপস্থিতি ছিল।
র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহ সামাজিক, পারিবারিক ও অর্থনৈতিক ক্ষতির বিভিন্ন দিক তুলে ধরেন। তারা মাদক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তরুণ সমাজকে মাদকের কুফল সম্পর্কে অবহিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তারা বলেন, একটি মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একক প্রচেষ্টা যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
শাহরাস্তি মডেল থানার পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে পুলিশের চলমান অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,