সারাদেশ

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি 

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি-
নেত্রকোনার দুর্গাপুরে গত বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয় সাংবাদিকরা।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। এতে জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহর সঞ্চালনায় সহ-সভাপতি মো. মোহন মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন, প্রেসক্লাব সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, নির্মলেন্দু সরকার বাবুল, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কামাল হোসাইন, প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, সাংবাদিক ধনেশ পত্রনবীশ, সাংবাদিক সমিতির সভাপতি দিলওয়ার হোসেন তালুকদারসহ অনেকেই।
প্রেসক্লাব সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক বলেন, এখন পর্যন্ত জড়িত কেউ আটক হয়নি। আমরা সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার ও ১৫ দিনের মধ্যে বিচারকার্য নিশ্চিত করতে হবে।
নির্মলেন্দু সরকার বাবুল বলেন, সাংবাদিক আলিফ হত্যা জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার না করা হলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলন গড়ে তুলবে।
যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কামাল হোসাইন বলেন, সাংবাদিক আলিফ ফকিরকে ছয়টি গুলি করে হত্যা করা হয়েছে। সত্য প্রকাশ করতে গিয়ে যদি সাংবাদিক আলিফের শহীদ হতে হয় তাহলে আমরা প্রত্যেকটা সাংবাদিক শহীদ হব। তবুও আমরা সত্য প্রকাশ করে যাব। কারা চোরাচালান করে পুলিশ জানে তাই আমাদের অনুরোধ আগামী ২৪ ঘণ্টার ভিতরে জড়িতদের গ্রেফতার করা হোক।
মানববন্ধন শেষে সাংবাদিকরা সড়কে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,