সারাদেশ

জামায়াত একটা সমিতি এরা কোন রাজনৈতিক দল নয়-  এমপি আনিসুর রহমান

​সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, জামায়াত ১৮ কোটি মানুষের জন্য কাজ করে না। সাধারণ মানুষ বলে জামায়াতের কর্মী ছাড়া জামায়াত কাউকে ভিক্ষাও দেয় না। জামায়াত কোনো রাজনৈতিক দল না, তারা একটি সমিতি। আর সেই সমিতির আন্ডারে যারা থাকে, কেবল তাদের নিয়েই তারা নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করে। ​সোমবার (১৯ অক্টোবর) বিকেলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার ২৩টি পূজা মণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
​দূর্গা পূজার মণ্ডপ পরিদর্শন ও সার্বিক পরিস্থিতি নিয়ে খোকন তালুকদার আরও বলেন,স্থানীয় প্রশাসন অত্যন্ত সুন্দরভাবে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন। কালকিনি উপজেলার প্রতিটি পূজা মণ্ডপে আমরা নিজেরা গিয়ে খোঁজখবর নিচ্ছি। মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীরা আমাদের পাশে পেয়ে অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত। আমরা একে একে প্রতিটি মন্দির ও মণ্ডপ পরিদর্শন শেষ করা হবে।
​পূজা মণ্ডপ পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার কিশোর কুমার দাস, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য গাউছ-উর রহমান এবং বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,