সারাদেশ

মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষে শারদীয় দূর্গাপূজায় চাউল বিতরণ 

আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি)
আজ সোমবার, ১৯ অক্টোবর বিকাল ৩ টায় চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার ২৮ নং ওয়ার্ড এ চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পক্ষে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে চাউল বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী নুর উদ্দিন সোহেল, ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী আবদুর রহিম, চট্টগ্রাম মহানগর যুবদলের সংগঠক সৈয়দ রাজিবুল হাসান রানা, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইমরান হোসেন বাপ্পী, বিএনপি নেতা সৈয়দ হোসেন বাপ্পী, আবু সৈয়দ রিকু, ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হানিফ খান রুবেল, ছাত্রদল নেতা ইয়াসির আরাফাত সোহেল, সাইফুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। চাউল বিতরণ অনুষ্ঠানে বক্তারা শারদীয় দূর্গাপূজা নির্বিগ্নে ও উৎসবমুখর পরিবেশে পালনে সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং সুন্দর বাংলাদেশ বিনিমার্ণে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,