শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার
শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগরে নিখোঁজের চার দিন পর ধান ক্ষেত থেকে মনোরঞ্জন মন্ডল(৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।
সোমবার(২৬ অক্টোবর) সকালে উপজেলার কৈখালী ইউপির শৈলখালী এলাকার একটি ধানক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। মনোরঞ্জন মন্ডল একই উপজেলার কৈখালী ইউপির যাদবপুর গ্রামের দিগম্বর মন্ডলের ছেলে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয় চার দিন আগে ধানক্ষেতে কীটনাশক প্রয়োগের উদ্দেশ্যে বাড়ী থেকে বের হন মনোরঞ্জন মন্ডল। এর পর তিনি আর বাড়ীতে ফিরে আসেননি। তাঁর খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনুসন্ধান করেন। অবশেষে সোমবার সকালে স্থানীয়রা শৈলখালী এলাকার ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখেন। পর শ্যামনগর থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন স্থানীয়রা।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী জানান,মনোরঞ্জন মন্ডল গত চার দিন নিখোঁজ ছিলেন।পরিবারের লোকজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজা খুঁজি করে তাকে পাননি। সকালে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তিনি বলেন ধারণা করা হচ্ছে তিনি নিজ জমিতে কীটনাশক প্রয়োগ করা কালিন বিষ ক্রিয়ায় স্ট্রোক জনিত কারণে মারা গেছেন। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে সঠিক তথ্য উদ্ঘাটনে মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।




