সারাদেশ

জেলা প্রশাসনের উদ্যোগে ডিমলায় ২২ প্রতিবন্ধীর হাতে হুইলচেয়ার, ১১ নারীর মাঝে সেলাই মেশিন উপকরণ বিতরণ

প্রতিবন্ধীদের হুইলচেয়ার, নারীদের সেলাই মেশিন বিতরণ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলা উপজেলায় শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করা এবং প্রশিক্ষণপ্রাপ্ত বেকার নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হুইলচেয়ার, সেলাই মেশিন ও নগদ অনুদান বিতরণ করেছে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নীলফামারীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান উপকারভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেন।

অনুষ্ঠানে ২১ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে একটি করে হুইলচেয়ার, একজনকে একটি ট্রলি চেয়ার, ১১ জন সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত অসচ্ছল নারীর হাতে একটি করে সেলাই মেশিন এবং ৯ জন উপকারভোগীর মাঝে নগদ অনুদানের চেক বিতরণ করা হয়।

হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত হয়ে ডিমলা উপজেলার দোহলপাড়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী সাবিহা বেগম বলেন, মহান আল্লাহ্’র কাছে কৃজ্ঞতা জ্ঞাপন করছি। এই চেয়ারটা পেয়ে এখন নিজের মতো চলাফেরা করতে পারব। অনেক দিনের কষ্ট দূর হলো।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, সরকার ও জেলা প্রশাসন সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত করা হবে, যাতে পিছিয়ে পড়া মানুষ স্বাবলম্বী হয়ে মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, উপজেলা জামায়াতের আমির মাওলানা মজিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ওয়াসিম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করা এবং প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

এর আগে জেলা প্রশাসক ডিমলা সদর ইউনিয়নের রামডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঝিপাড়া কমিউনিটি ক্লিনিক, কুটিপাড়া গ্রামের ‘উত্তম কৃষি চর্চা (জিএপি)’ প্রদর্শনী প্লট এবং ডিমলা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। সফরকালে তিনি শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, ক্রীড়াসামগ্রী, গাছের চারা ও ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেন। পাশাপাশি কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রদান এবং বিদ্যালয়ে আধুনিক ডিজিটাল স্ক্রিন স্থাপনের আশ্বাস দেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,