শিক্ষাঙ্গন সারাদেশ

এমসি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অগ্রযাত্রা ১৭তম ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

ডেস্ক নিউজ: মুরারিচাঁদ কলেজ (এমসি কলেজ), সিলেটের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স ৪র্থ বর্ষ (২০২০–২০২১ শিক্ষাবর্ষ) অগ্রযাত্রা ১৭তম ব্যাচের বিদায়ী অনুষ্ঠান “Farewell Program–2026” আনন্দঘন ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

২১ জুলাই বিভাগের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শাহ মোহাম্মদ জুলফাজলে। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও বিদায়ী ব্যাচের সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন ইব্রাহিম আলী মাশুদ এবং ইসলামি সংগীত পরিবেশন করেন জাহেদ আহমদ। সার্বিক দায়িত্ব পালন করেন ইসলামের ইতিহাস ছাত্রকল্যাণ পরিষদের সহসভাপতি ও ব্যাচ প্রতিনিধি আশরাফুল ইসলাম দিদার সিরাজী। অনুষ্ঠান সঞ্চালনা করেন রোমান তাওহীদ ও তাহমিনা ইসলাম শাম্মি।

শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন সাজু, শাকিরা, শায়েখ উল্লাহ, তানজিনা চৌধুরী, মুহসিন, আজাদ, জামিয়া ও কাওছার আহমদ। তাঁরা চার বছরের শিক্ষা-জীবনের নানা স্মৃতি, শিক্ষকদের স্নেহ-ভালোবাসা এবং সহপাঠীদের সঙ্গে কাটানো সময়ের কথা তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর শাহ মোহাম্মদ জুলফাজলে শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

সমাপনী বক্তব্যে আশরাফুল ইসলাম দিদার সিরাজী অনুষ্ঠানের সফল বাস্তবায়নে সহযোগিতাকারী শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সহপাঠীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পরে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান, ফটোসেশন, সাংস্কৃতিক পরিবেশনা, শুভেচ্ছা বিনিময় ও আপ্যায়নের আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজন হাসি, আনন্দ, আবেগ ও বিদায়ের অনুভূতিতে মুখর হয়ে ওঠে। অনুষ্ঠানের মাধ্যমে অগ্রযাত্রা ১৭তম ব্যাচের শিক্ষার্থীরা নতুন জীবনের পথে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,