অর্থনীতি

কাকচিড়া নৌ-পুলিশের অভিযানে অবৈধ বেহুন্দি জালসহ আটক ১

ইব্রাহীম খলীল, পাথরঘাটা (বরগুনা):

বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকী এলাকার বিষখালী নদীতে অবৈধভাবে বেহুন্দি জাল পেতে মাছ শিকারের অভিযোগে নিজাম উদ্দিন (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে কাকচিড়া নৌ-পুলিশ। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়।

আটককৃত নিজাম উদ্দিন বরগুনা জেলার বদরখালী ইউনিয়নের বাওয়ালকার এলাকার মো. ছোমেদ আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে কাকচিড়া ইউনিয়নের বাইনচটকী এলাকার বিষখালী নদীতে প্রায় ২৫০ মিটার দীর্ঘ ও ১৫ মিটার প্রস্থের অবৈধ বেহুন্দি জাল ( যার মূল্য প্রায় ১৪ হাজার টাকা) পেতে মাছ শিকার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কাকচিড়া নৌ-পুলিশ ফাঁড়ির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে অভিযুক্তকে হাতেনাতে আটক করে।

এ সময় জব্দ করা অবৈধ বেহুন্দি জাল দিয়ে নির্বিচারে মাছ শিকার করায় দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের স্বাভাবিক চলাচল ও প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। পাশাপাশি সরকারি জলাশয়ের মৎস্যসম্পদেরও ব্যাপক ক্ষতি হচ্ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন কাকচিড়া নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত (ইনচার্জ) এসআই মাহমুদুর রহমান, নায়েক হৃদয় চন্দ্র দে, শ্রী অঞ্জন কুমার দাস, আব্দুল হাই সহ টহল টিম সদস্যরা। পরে আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় সোপর্দ করা হয় এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

কাকচিড়া নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত (ইনচার্জ) এসআই মাহমুদুর রহমান বলেন, “টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে বিষখালী নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ বেহুন্দি জাল দিয়ে মাছ শিকারের সময় একজনকে হাতেনাতে আটক করা হয়েছে। মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ জাল ব্যবহার বন্ধে নৌ-পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

অর্থনীতি

আর্থিক খাতে এত বড় ক্ষত কল্পনাতীত

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আর্থিক খাতে এত বড় ক্ষত সৃষ্টি হয়েছে সেটা বাইরে থেকে কল্পনাও করা
Uncategorized অর্থনীতি

পিরোজপুরে বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

  • ডিসেম্বর ১৯, ২০২৪
পিরোজপুর প্রতিনিধি:পিরোজপুরে বসুন্ধরা সিমেন্ট আয়োজিত “শৈল্পিক নির্মানে রাজমিস্ত্রীর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে শহরের বাইপাস সড়কের