রাজনীতি

কালাইয়ে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুলের কর্মী সমাবেশ

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।

জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ জাহিদুল ইসলাম জাহিদের সমর্থনে বিপুল উৎসাহ-উদ্দীপনায় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে
ছিলিমপুর জি,এম দাখিল মাদ্রাসা মাঠে মাত্রাই ইউনিয়ন বিএনপি নেতা জনাব মোঃসুজাউল ইসলাম মন্ডল এর সভাপতিত্বে আসন্ন ১নং মাত্রাই  ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে  কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থকেরা অংশগ্রহণ করেন।

উক্ত কর্মী সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক মাত্রাই ইউনিয়ন বিএনপি ও আহবায়ক কমিটির সদস্য কালাই উপজেলা বিএনপি, আগামী মাত্রাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ জাহিদুল ইসলাম জাহিদ।

তিনি তার বক্তব্যে বলেন আমি মাত্রাই ইউনিয়নে চেয়ারম্যান হতে পারলে মাত্রাই ইউনিয়ন পরিষদ এলাকায় মাদক, জুয়া সমাজ থেকে দূর করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব।

এছাড়াও আরো বলেন মাত্রাই ইউনিয়ন পরিষদ এলাকায় কোন চাঁদাবাজী, দালালি চলবে না। মাত্রাই ইউনিয়ন পরিষদ বাসীর পাশে থেকে মাত্রাই ইউনিয়ন পরিষদ এলাকায় উন্নয়ন করার কথা ব্যক্ত করে সকলের কাছে দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা চেয়ে তিনি বক্তব্য শেষ করেন।
গণসংযোগ করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
জাহিদুল ইসলাম (জাহিদ)
স্টাফ রিপোর্টার।
মোবাঃ০১৭৮৫৩৫২৫৫৮

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

রাজনীতি

সংস্কার করতে সময় যত বেশি যাবে, সমস্যা তত বেশি হবে: মির্জা ফখরুল

একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে যেসব সংস্কার করা প্রয়োজন, তা দ্রুত করার তাগিদ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি সারাদেশ

এবার প্রকাশ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ও সেক্রেটারি।

খন্দকার মহিবুল হক, কুমিল্লা। এবার প্রকাশ্যে আসলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সেক্রেটারি। শিবিরের আয়োজনে নবীন বরণ