সারাদেশ

কুমিল্লায় আদর্শ সদর উপজেলা ছাএদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ‎

‎মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি : কুমিল্লা:- ‎কুমিল্লা আদর্শ সদর উপজেলা ছাত্রদলের উদ্যোগে পাঁচথুবী ইউনিয়নের বন্দিশাহী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (২৫ আগষ্ট) সকালে বৃক্ষের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আজমীর হোসেন শরীফ, সিনিয়র সহ-সভাপতি সোলেমান মুন্সী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হক রাসেল।

‎বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

‎তারা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার উদ্যোগ নয় বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই ও নিরাপদ পৃথিবী নিশ্চিত করার সামাজিক দায়িত্বও।

‎এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাকিব রনি ও সদস্য আতিকুর রহমানসহ ছাত্রদলের নেতৃবৃন্দ।


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,