সারাদেশ

চিরিরবন্দরে যাত্রীবাহী অটোরিকশায় ড্রাম ট্রাকের ধাক্কা,আগুন দিল বিক্ষুব্ধ জনতা।

এনামুল মবিন(সবুজ)
স্টাফ রিপোর্টার.
দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাকের ধাক্কায় একটি অটোরিকশার চার যাত্রী আহত হয়েছেন। এই ঘটনায় ক্ষুব্ধ জনতা ড্রাম ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে দিনাজপুর-রংপুর দশমাইল হাইওয়ে মহাসড়কে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা।
রোববার (২৪ মে) দুপুর ১২টার দিকে চিরিরবন্দরে উপজেলার রানীরবন্দর বাজারের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই ঘটনাটি ঘটেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনাজপুরের দশমাইল এলাকা থেকে সৈয়দপুরগামী একটি দ্রুতগতির ড্রাম ট্রাকটি রানীরবন্দর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে একটি অটোরিকশাকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ চারজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে আগুন না নিভিয়েই ফিরে যেতে হয়।
চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ড্রাম ট্রাকটিতে আগুন দেয়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালালেও স্থানীয় বাসিন্দাদের বাধার কারণে তা সম্ভব হয়নি। বিক্ষুব্ধ জনতা দিনাজপুর- রংপুর দশমাইল হাইওয়ে মহাসড়কে অবরোধ করেছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,