জয়পুরহাটে চাচার ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা ভাতিজী
জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।
জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের মিটনাপাড়া গ্রামে আপন চাচা আজিজুল বারী( ৪৫) কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে ভাতিজী মারিয়া আক্তার সিমা(১৫)। সে স্থানীয় একটি মাদ্রাসার ৫ম শ্রেণির শিক্ষার্থী।
বর্তমানে ওই শিশু ৭ মাসের অন্তঃসত্ত্বা।
(মাদ্রাসাতে নিয়মিত বোরখা পরে যাওয়ার ফলে এলাকাবাসী প্রথমে তার শারীরিক পরিবর্তন বুঝতে পারেনি।)
এই ঘটনায় জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
স্থানীয়রা জানান, ধর্ষণের শিকার ওই ছাত্রীর বাবা দুই কন্যা সন্তান রেখে ১০ বছর আগে মারা যান । তার মায়ের অন্যত্র বিয়ে হয়ে গেলে দাদী আজিদা বিবির (৮০) নিকট তারা আশ্রয় নেয়। দাদী কাজের জন্য বাড়ির অন্যত্র চলে গেলে নরপশু আজিজুল বারী তাকে দিনের পর দিন ধর্ষণ করতে থাকে।
ধর্ষণের শিকার ওই ছাত্রীর শারীরিক পরিবর্তন দেখা দিলে স্থানীরা তাকে সন্দেহজনক মনে করে । ২৬ অক্টোবর রাতে পুলিশকে খবর দিলে ভিক্টিমকে উদ্ধার করে জয়পুরহাট জেনারের হাসপাতালে প্রয়োজনীয় শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়।
এসময় তার গর্ভাবস্থা নিশ্চিত হলে তার অভিযোগের ভিত্তিতে আজিজুল বারীকে গ্রেফতার করে পুলিশ। আদালতের নির্দেশে গর্ভবতী ওই শিশুকে রাজশাহী সেভহোমে পাঠানো হয়।
এ বিষয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূরে আলম সিদ্দিকী জানান অভিযোগ পাওয়া মাত্রই আমরা ভিকটিমকে উদ্ধার করি এবং অভিযুক্ত আপন চাচাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি নিজের দোষ স্বীকার করেছে। সে স্বীকার করেছে যে প্রায় এক বছর ধরে সে তার ভাতিজীকে জোরপূর্বক ধর্ষণ করে আসছে ।
যেহেতু ভিকটিমের আপন কোনো অভিভাবক বা সুরক্ষার ব্যবস্থা নেই, তাই আদালতের আদেশে তাকে রাজশাহী সেফ হোমে পাঠানো হয়েছে।





