সারাদেশ

নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

অন্তর হোসেন, নওগাঁ প্রতিনিধি।

“আমাদের হাত, আমাদের ভবিষ্যত ” এ প্রতিপাদ্যে নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নওগাঁ পৌরসভার আয়োজনে ও নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পর সহযোগিতায় দিবসটি উপলক্ষে নওগাঁ পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন পৌরসভায় গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে আইউইজিআইপি প্রকল্প এলজিইডি’র জিআইসিডি স্পেশালিষ্ট অখিল রঞ্জন বিশ্বাস, নওগাঁ পৌরসভার আইউইজিআইপি প্রকল্প এলজিইডি’র সিডিএ নুর আলম, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উপ-পরিচালক (প্রাক্তন) ডা: বিভাষ চন্দ্র মানী, নওগাঁ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোসাদ্দেক হোসেন বাবু, সহযোগী চিকিৎসক মাহফজুর রহমান, সহকারী প্রকৌশলী মিজানুর রহমান প্রমূখ সহ শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, অপরিচ্ছন্ন হাতের মাধ্যমে সবচেয়ে বেশি রোগজীবাণু ছড়ায়। ডায়রিয়া, জন্ডিস, টাইফয়েড এবং বিভিন্ন শ্বাসকষ্টজনিত রোগ থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে সহজ, সাশ্রয়ী এবং কার্যকরী উপায় হলো—খাওয়ার আগে এবং টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোয়া। এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে সচেতনতা তৈরি টেকসই স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করাও আমাদের সামগ্রিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। নওগাঁ জেলার প্রতিটি অঞ্চলের মানুষ যাতে নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন সুবিধা পায়, সেজন্য সরকারের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সংস্থাও নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তারা জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,