সারাদেশ

নওগাঁয় ভ্যান চালক মিঠু হোসেন হত্যা মামলার মূল হোতাকে ঢাকা থেকে আটক

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

 

নওগাঁয় চাঞ্চল্যকর মিঠু হোসেন হত্যা মামলার রহস্য দ্রুত উদঘার্টন করেছে পুলিশ। ঘটনায় জড়ীত সন্দেহভাজন আসামী রিফাত হোসেনকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে আটক করা হয়। নিহত ব্যাক্তি হলেন, বদলগাছী উপজেলার বৈকন্ঠপুর গ্রামের বাসিন্দা মিঠু হোসেন তিনি পেশায় ভ্যান চালক। মৃতদেহে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়, যা পরিকল্পিত হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল রাতে নওগাঁর বদলগাছী থানাধীন শিমুলিয়া এলাকায় অজ্ঞাতনামা এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়। ঘটনার পর পরই নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় বদলগাছী থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও আইসিটি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি বিশেষ টিমের তথ্য প্রযুক্তির বিশ্লেষণ, গোপন সংবাদের ভিত্তিতে এবং স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে মঙ্গলবার ১৪ এপ্রিল ভোরে ঢাকার আশুলিয়া থানার কুড়গা এলাকা থেকে রিফাতকে আটক করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিফাত জানান, ঘটনার রাতে তিনি ও মিঠু একই ভ্যানে করে যাচ্ছিলেন। মিঠু ভ্যান চালাচ্ছিলেন এবং রিফাত পিছনে বসা ছিলেন। পূর্ব শত্রুতার জেরে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে রিফাত মিঠুকে ভ্যান থেকে ফেলে দিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান। পরে তিনি বদলগাছী থেকে নওগাঁ হয়ে রাজশাহী এবং সেখান থেকে ঢাকায় গিয়ে আত্মগোপন করেন। এ ঘটনায় বদলগাছী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে প্রেরন করা হয়েছে। এব্যাপারে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, দ্রুততম সময়ে হত্যা কাণ্ডের রহস্য উদঘাটন করে আসামীকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা তৎপর রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,