জাতীয় সারাদেশ

পহেলা বৈশাখ উপলক্ষে ছাতকে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি: বৈশাখী শোভাযাত্রা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ছাতকে পালিত হয়েছে পহেলা বৈশাখ ১৪৩৩। পহেলা বৈশাখের এই শোভাযাত্রায় মানুষের ঢল নেমেছে। নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বের হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। এতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিতি দেখা যায়। সকাল ৯.৩০ টায় শুরু হওয়া শোভাযাত্রাটি উপজেলা পরিষদ ভবনের সামন থেকে শুরু হয়ে কোর্ট রোড পয়েন্ট পর্যন্ত প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে মিলিত হয়। এসময় ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ ডিপ্লোম্যাসি চাকমা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মিলন মিয়া, ছাতক থানার ইন্সপেক্টর তদন্ত রঞ্জন কুমার ঘোষ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকির, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক, শিল্পকলা একাডেমি, কনকচাঁপা খেলাঘর সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলা হাসপাতালে খাবার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এদিকে বর্ষবরণের বিভিন্ন কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিতে সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মিজ ডিপ্লোম্যাসি চাকমা বলেন, ছাতক উপজেলাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা, বাংলা নববর্ষ বাঙালির সার্বজনীন উৎসব। এ উৎসবের মধ্য দিয়ে সম্প্রীতি, ঐক্য ও নতুন সম্ভাবনার বার্তা ছড়িয়ে পড়ে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,