সারাদেশ

পাইকগাছায় সরকারি হওয়ার পথে জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার; পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা

এম জালাল উদ্দীন:খুলনা

খুলনার পাইকগাছায় বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চেয়ারম্যান আনোয়ার আল-দ্বীন প্রতিষ্ঠিত জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ।

সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলার কপিলমুনির নগর শ্রীরামপুর গ্রামে প্রতিষ্ঠিত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ও অবকাঠামো ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ জানান, খুব শিগগিরই জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারটি সরকারিভাবে কমিউনিটি ক্লিনিকে রুপান্তরিত হওয়ার কাজ চলমান রয়েছে। এ লক্ষ্যে স্বাস্থ্যকেন্দ্রটির সার্বিক অবস্থা পরিদর্শন করতে তিনি এসেছেন। তিনি আরো জানান, এখানে যে পরিমান জনবসতি রয়েছে তাতে এ এলাকায় সরকারি কমিউনিটি ক্লিনিক হওয়া খুবই প্রয়োজন।

পরে তিনি আফাজ উদ্দীন ফাউন্ডেশনের বায়তুল মামুর মসজিদ ও কালচারাল সেন্টার এবং ইকরা একাডেমি পরিদর্শন করেন। প্রতিষ্ঠানগুলোর শিক্ষা, সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রম দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে কপিলমুনি প্রেসক্লাবের আহ্বায়ক এইচ এম সফিউল ইসলামসহ শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,